মা মা বলে ডাকি রে মা

দেবাশীষ ভট্টাচার্য্য

(বাউল এর সুরে)

(একজন মায়ের অনুগত জন্মদুখী মাঝির বিলাপ )

মা মা বলে ডাকি এত (৩)
তবু মোরে করলিনা পার,
ভিখারি করিয়া মোরে
ভাসালিরে এ ভবপারাবার।

দুখেরই চরম স্রোতে
কেমনে হব আমি রে পার
ওরে মা তুই বল কেনেরে
তুলে ধরে ডোবালি আবার

(মায়ের দর্শন দান ও ভুল নিবারণ)

আমার নাম করতে পারিস (৩)
এই কি নয় রে পরম ধন ?
আমার নাম কর আমাতেই
স্থির কর তোর পাগল মন

ওরে,
আমার কৃপা ছাড়া আর কি আছে
বড় ধন এই পৃথিবীতে
আমার পরম কৃপা বিনা
পারবে কে মোর স্মরন নিতে?

সেই কৃপাইযে পেয়েছিসরে তুই
কিবা বাকি আছে পাওয়ার
এই পাওয়া কি শেষ পাওয়া নয়
বল আর কিছু আছে কি চাওয়ার

(মাঝির আত্মচেতনা লাভ ও ভুল সংশোধনে ক্ষমা প্রার্থনা)

একি আজ বললি রে মা
ধন্য হল জীবন আমার
তোমারও পেয়েছি কৃপা
কিছু যে মা চাই নাকো আর

মা মা বলে ডাকি রে মা
ক্ষমা কর এভুল আমার
বাকি শুধু এটাই চাওয়ার
কৃপাদৃষ্টি দিস বারবার
মা মা বলে ডাকি রে মা
মা মা মা মা মা মা মা মা
মা মা মা মা মা মা মা মা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *