সঙ্গীতঃ দুর্গা বলে কালী বলে
গীতিকারঃ দেবাশীষ ভট্টাচার্য্য
সুরকারঃ হীমাদ্রী মুখার্জী ও দেবাশীষ ভট্টাচার্য্য
কন্ঠঃ হীমাদ্রী মুখার্জী
দুর্গা বলে কালী বলে
এলাম মা তোঁর চরণ তলে
অন্তর মোর শুদ্ধ হলে
ঠাঁই দে মা তোঁর ওই কোলে
তুঁই কি মা রে দেখা মোরে দিবি না রে মা
ওরে মা
তুঁই কি মা রে দেখা মোরে দিবি না রে মা
হে মা কালী দে মা রে তোর
চরণ যুগল শুধুই চাবো
তোর ওই চরণ পাওয়া হলে
বাবাকেও যে কাছে পাবো
তুঁই কি মা রে দেখা মোরে দিবি না রে মা
ওরে মা
তুঁই কি মা রে দেখা মোরে দিবি না রে মা
অসুর হয়েও মরতে রাজী যদি মা তোর চরণ পাই
নিজের হাতে শাস্তি দিয়ে,দে মা রে তোর পরম ঠাঁই
তুই রে মোরে নিজের হাতে শুদ্ধ করে নে মা।
তুঁই কি মা রে দেখা মোরে দিবি না রে মা
ওরে মা
তুঁই কি মা রে দেখা মোরে দিবি না রে মা
সঙ্গীতঃ শ্রাবন ধারায় এলো রাত্রী
গীতিকারঃ দেবাশীষ ভট্টাচার্য্য
সুরকারঃ হীমাদ্রী মুখার্জী ও দেবাশীষ ভট্টাচার্য্য
কন্ঠঃ হীমাদ্রী মুখার্জী
শ্রাবন ধারায় এলো রাত্রী
জীবন পথের আমি যাত্রী
তব সুর সঙ্গীত ধ্রুবতারা
পথ প্রকাশিছে দিন রাত্রী
তব হৃদয়ের মেঘমালার পুঞ্জ হতে
সুর ঝঙ্কার প্রানে গুঞ্জে ওঠে
কত শত অনুরাগ মর্মে জাগে
কত ছবি আঁকে স্মৃতি পটে
তুমি কি আসিবে ফিরে আর
এই মম হৃদি কন্দরে
এসগো মম প্রান সখা
তব জয়গানে ভাসে ধাত্রী
এসো এসো এসো প্রাণসখা
মনপটে দাও মোরে দেখা
এসো অরুনোজ্জল, কুঞ্চিত কুন্তল
হৃদয় সচ্ছল মানসকবি
এসো এসো এসো প্রাণমত্ত রবি
তব জ্ঞানে গানে রবিময় হোক
ভাঙিল যে বেদন বাঁশী
ওগো রবি আলোকের যাত্রী
সঙ্গীতঃ বল আজ কি গান
গীতিকারঃ দেবাশীষ ভট্টাচার্য্য
সুরকারঃ দেবাশীষ ভট্টাচার্য্য ও হীমাদ্রী মুখার্জী
কন্ঠঃ হীমাদ্রী মুখার্জী
বল আজ কি গান
শুনিয়ে ভরি মন প্রাণ
তোমার যা প্রিয় গান
সেই গানই গাই তোমায় শোনাই
সেই গানই গাই তোমায় শোনাই
এই পথে একসাথে কতযে হেঁটেছি
স্বপ্নরঙ তুলিতে কত ছবি এঁকেছি
এই পথে একসাথে কতযে হেঁটেছি
স্বপ্নরঙ তুলিতে কত ছবি এঁকেছি
এসনা আজ আবার সেইভাবে একসাথে
দুটি প্রাণ দুটি মন এক হৃদয়ের বাসাতে
প্রেমাবেশে ভেসে ভেসে উড়ে চলি চলনা
এই সুরে বুক ভরে চল আজ ভেসে যাই
স্বপ্নেরই জগতে দুজনে মিশে যাই
এই সুরে বুক ভরে চল আজ ভেসে যাই
স্বপ্নেরই জগতে দুজনে মিশে যাই
এসোনা এই সপথ নি মোরা একসাথে
চিরদিন রাখবে ওই হাত আমার এই হাতে
আমাদের এই ভালোবাসা হারাতে যে দেবনা
সঙ্গীতঃ মা দুর্গা মা দুর্গা
গীতিকারঃ দেবাশীষ ভট্টাচার্য্য
সুরকারঃ দেবাশীষ ভট্টাচার্য্য ও হীমাদ্রী মুখার্জী
কন্ঠঃ হীমাদ্রী মুখার্জী
আয়রে মা তুই নেচে নেচে দেখা রে তোর রঙ্গ
আহ্বানে তোঁর বাজছে যে ঢোল বাজছে যে মৃদঙ্গ
মা দুর্গা মা দুর্গা মা দুর্গা মা দুর্গা
আয়রে মা তুই নেচে নেচে দেখা রে তোর রঙ্গ
আহ্বানে তোঁর বাজছে যে ঢোল বাজছে যে মৃদঙ্গ
মোদের দারুণ দুঃখের দিনে দে মা রে তুঁই সঙ্গ
দুর্গতিরই বিনাশ করে বাজা জয়ের শঙখ
কাশফুলে আর আলোর মালায় সেজেছে আজ বঙ্গ
তোর আগমনে মারে ভয় হয়েছে ভঙ্গ।
তোর আগমনে মারে ভয় হয়েছে ভঙ্গ।
আহ্বানে তোঁর বাজছে যে ঢোল বাজছে যে মৃদঙ্গ
আয়রে মা তুই নেচে নেচে দেখা রে তোর রঙ্গ
মা দুর্গা মা দুর্গা মা দুর্গা মা দুর্গা
আকাশ মাঝে অট্টহাস্যে কাপিয়ে দে মা মোদের বুক
আবার পরম শান্তি দিয়ে দে মা মোদের চরম সুখ
আকাশ মাঝে অট্টহাস্যে কাপিয়ে দে মা মোদের বুক
আবার পরম শান্তি দিয়ে দে মা মোদের চরম সুখ
চরম শান্তি দিয়ে মা রে ভুলিয়ে দে মা সকল শোক
চরম শান্তি দিয়ে মা রে ভুলিয়ে দে মা সকল শোক
মা দুর্গা মা দুর্গা মা দুর্গা মা দুর্গা
অসুর কুলের থাবার থেকে রক্ষা পেতে মারে
অস্ত্র দে মা রে অস্ত্র দে,
মায়ার বাঁধন ছিন্ন করে,সুখ সাগরে ভাসার তরে
মুক্তি দে মা তুঁই মুক্তি দে।
দুর্জনকে জয় করার,সকল পাপের বিনাশ করার
শক্তি দে মা তুঁই শক্তি দে,
তোঁর চরণে ঠাঁই দিয়ে তোর কোলেতে টেনে নিয়ে
শান্তি দে,চরম শান্তি দে।
আর্তজনের আর্তিতে অন্নপূর্ণা রুপেতে
অন্ন দে,মোদের অন্ন দে।
দুর্জনকে জয় করার,সকল পাপের বিনাশ করার
শক্তি দে মা তুঁই শক্তি দে,
মা দুর্গা মা দুর্গা মা দুর্গা মা দুর্গা
সর্বমঙ্গলা মঙ্গল্যা ——-
সঙ্গীত পরিচালনা – বজ্র
সংযোজনা – উজ্জল ভট্টাচার্য
ভাষ্যরচনা – উজ্জল ভট্টাচার্য ও দেবাশীষ ভট্টাচার্য্য
দেবমিডিয়ার স্বপ্ন ও সার্থকতা
২০১০ এর ৭ই নভেম্বর থেকে পথচলার শুরু। বহু মানুষের সান্নিধ্য, ভালোবাসা ও সহযোগিতার সাক্ষী হয়ে মাথা তুলে গর্বের সাথে এগিয়ে চলেছে “দেবমিডিয়া”। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত বহু বাঙ্গালীর প্রতিভাকে বিশ্বের দরবারে সফলতার সাথে তুলে ধরার কর্মেও সফলতা পেয়ে চলেছে। তার কর্মসফলতার ফলস্বরূপ ২০১১এর গোড়ার দিকে দেবমিডিয়া প্রকাশ করেছে প্রথম সাহিত্য সঙ্কলন “জ্ঞানায়ন”। এর পরেই মাত্র ৩মাসের ভেতরেই “জ্ঞানায়ন”-এর দ্বিতীয় সাহিত্য সঙ্কলনও প্রকাশ পেতে সক্ষম হল কলকাতার “বাংলা আকাদেমি” থেকে। এরপর বইয়ের সাথে সাথে দেবমিডিয়া ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে গানের জগতে। যার ফল স্বরূপ ২০১১ এর দুর্গাপুজার প্রাক্কালেই দেবমিডিয়া প্রকাশ করতে চলেছে প্রথম সঙ্গীত সঙ্কলন। আমরা সকলে এই অসাধারন কর্মকান্ডের সাক্ষী থাকতে পেরে গর্বিত। বাংলা সংস্কৃতি এবং বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্যে এই অসাধারন এবং মননশীল প্রচেষ্টার সাক্ষী থাকতে সঙ্গে থাকুন “দেবমিডিয়া”-র।
আপনিও আপনার গাওয়া বা লেখা গান বা সুর আমাদের পাঠাতে পারেন। শুধু গানই নয়, আপনার লেখা কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদি, অঙ্কন, আবৃত্তি যেকোন ধরনের সৃষ্টিই পাঠিয়ে দিতে পারেন দেবমিডিয়ায়। আমরা বই বা সিডির মাধ্যমে তা প্রকাশের জন্য সচেষ্ট হবো।
আপনার সৃষ্টি debmedia@debmedia.com এই ইমেইল এ পাঠিয়ে দিন।
© Debmedia Creation Application 2011.
UNAUTHORIZED COPYING, PUBLISHING, USAGE, HIRING, RENTING, ADAPTING, BROADCASTING OR PUBLIC PERFORMANCE WITHOUT PROPER PERMISSION FROM DEBMEDIA WILL BE PROHIBITED.
If you are unhappy with the copy you purchase, if any defect in your copy then please write to us at debmedia@debmedia.com. We will replace it free of cost. For any suggestions or complains you can also write to us at debmedia@debmedia.com.



Leave a Reply