সভ্যতা

এসো আজ প্রাণ ভরাই মোরা সংস্কৃতির গানে

আছে ষোলআনা, বাংলামনা, বাঙ্গালীয়ানা প্রানে।

তবু ভয় লাগে এ প্রাণে আর শঙ্কা আছে মনে

যখন দেখি সংস্কৃতি হারায়ে পার্কে ঝোপের কোনে।



নিজের এপার ছেড়ে ওপারেতে ছুটে যায়

নিজ মাকে দূরে ঠেলে পরকে কি পাওয়া যায়?

আজ বর্ণপরিচয় ছেলে ভুলে গেছে হায়

তাই “ক” থেকে “স”-য় গিয়ে বাকিটায় থেমে যায়।



সভ্যতা নিয়ে এল Style, Technology

নিজ মুখ ফেলে দিয়ে বিদেশি মুখোশে সাজি

পরেরটা কাছে পেলে নিজেরটা ছুঁড়ে ফেলে

পরেরটা কাছে পেলে নিজেরটা ছুঁড়ে ফেলে

better আশায় মোরা সকলে যে রাজি



দেখেছ সবুজে ভরা বাংলার মাঠটা?

ফ্ল্যাট আছে মাঠ গেছে চলে গেছে খেলাটা

ঠাকুমার ঝুলিটা শোনেনিকো ছেলেটা

video game এতেই কাটে ছেলেবেলাটা।



আজ ধর্মটা মিশে অধর্মের ফাঁকে

খারাপেরা বদলেছে তার মানেটাকে

আজ বললে “গীতা”-র নাম এই তার পরিনাম

কেউ বলে কার নাম কোথায় সে থাকে?



তবু মানবোনা মানবোনা যতই শোনাও মানবোনা

বাংলা সংস্কারের নামে খারাপ কথা শুনবোনা

তুমি যতই যাও দূরে,তবু আছো মনের ঘরে

হে বাংলা মাগো তোমায় দূরে সরিয়ে রাখতে পারবনা।



প্রেমের আসল মানে আজকাল বোঝা দায়,

বিকেল ৫টা হলে আজকে পার্কে এসো,

দেখি তুমি আমাকে যে কতটা ভালোবাসো।

পার্কে জড়িয়ে বসে মোজে গিয়ে প্রেমরসে

পার্কে জড়িয়ে বসে মোজে গিয়ে প্রেমরসে

তবেইকি ভালোবাসি সেই কথা prove হয়?



ছেড়ে দেবো সকলকে যদি তোকে পেতে হয়,

নরকেও যেতে পারি যদি তাই যেতে হয়ে

এইসব কথাগুলো কতই না শোনা যায়,

বড় বড় কথাগুলো শুনেছি অনেক হোলো

বড় বড় কথাগুলো শুনেছি অনেক হোলো

মা বাবাকে পর করেও সুখ নাকি পাওয়া যায়।



কিলো দরে সীম কিনে পকেট ভর্তি হয়

আর সেই “সীম-প্রেম”-এ বড়ই ফুর্তি হয়

হয়েতো বাঃ ফেঁসে গেলে

হয়েতো বাঃ ফেঁসে গেলে সীমটাকে ছুঁড়ে ফেলে

সে প্রেমের হাত থেকে মুক্তিও পাওয়া যায়।



valentines day, প্রেমিকাকে কাছে পেয়ে

night party তে গিয়ে দিনটাতো গেল বেশ।

ভেবে বল একবার, সরস্বতী পুজার

পাওয়াটা কি যায় আজ স্নিগ্ধ সে প্রেমাবেশ?



তবু মানবোনা, মানবোনা, প্রেম নেই তা মানবোনা

ভালোবাসা হারিয়ে গেছে মানতে তাতো পারবোনা

তাই যতোই যাক কমে প্রেম আছে তবু জমে

সেই সত্যিকারের ভালোবাসা পাওয়ার আশা ছাড়বোনা।



মন্দির প্রতিমাকে প্রণাম করতে আজ

মনে ভারী লাগে যে লজ্জা

আবার,

আত্মীয় পরিজন,বড়দের সন্মান

ভুলে ট্রেনে এ দুজনে ঘনিষ্ঠ হতে মনে

লাগে নাকো এতটুকু লজ্জা



আজকাল,

আর্শীবাদী ফোঁটায় ফেসিয়াল ঘেঁটে যায়

virtu – আর্শীবাদ দাও মম ড্যাড,

ডিজিট্যাল যুগে এসে,এখনও এ নিয়ে বসে

কিজে করো বুঝিনা যে ওহ how sad



তবু মানবোনা মানবোনা, হারিয়ে গেছে মানবোনা

যে বাংলা মায়ের সংস্কৃতি, এ কথাতো মানবোনা

তাই সংস্কারের জোড়ে, তোদের কালো মনের ঘরে,

সেই শ্রদ্ধা, প্রীতি ভালোবাসা ফেরাতে কেন পারবোনা।



তাই আয়েরে মিলে গাইরে মোরা সংস্কৃতির গান

বাংলার মা দেন যে আমায় ভালোবাসার শক্তি

এই বাংলার মা সেখান আমায় গুরুজনে ভক্তি

তাই বাংলা মায়ের চরণ ছুঁয়ে এই গানই গেয়ে যাই

আমি তোমারি স্নেহসন্তান হয়ে তোমারি থাকতে চাই।

আজ আয়েরে মিলে গাইরে মোরা বাংলা মায়ের গান

ওরে আয়েরে মিলে গাইরে মোরা বাংলা মায়ের গান।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *