সবাইকে চলে যেতে হবে
এ সঙ্গীতও থাকবে না
বড় আদরের দেহটাও যে
চিরকাল সাথে থাকবেনা
সবাইকে চলে যেতে হবে।
যেদিন সাজলে মালা চন্দনে
চারিদিকে খুশি, শুভ পরিনয়
সেজেছো আজও মালা চন্দনে
সমাপ্ত হল সব অভিনয়
কোন সুখদুঃখই তোমার জীবনে
আর যে কখনও ফিরবেনা
সবাইকে চলে যেতে হবে
এ সঙ্গীতও থাকবে না
বড় আদরের দেহটাও যে
চিরকাল সাথে থাকবেনা
সবাইকে চলে যেতে হবে।
শ্মশান পাশের এই পথ ধরে
কতযে তুমি গেলে এলে
আজ সেই পথ ধরেই গো তুমি
শেষ যাত্রায় চলে গেলে
তফাতটা এই পথ ধরে আর
কোনদিনও ফিরে আসবেনা
সবাইকে চলে যেতে হবে
এ সঙ্গীতও থাকবে না
বড় আদরের দেহটাও যে
চিরকাল সাথে থাকবেনা
সবাইকে চলে যেতে হবে।
এতদিন তুমি কত সাধ করে
কিনেছো কত যে সুন্দর বেশ
নিমেশে সকল চাহিদা হারিয়ে
সকল আশারই হয়ে গেলো শেষ
জীবন শেষের মুহুর্তে যে আর
পুর্ণ পোশাকও জুটবেনা
সবাইকে চলে যেতে হবে
এ সঙ্গীতও থাকবে না
বড় আদরের দেহটাও যে
চিরকাল সাথে থাকবেনা
সবাইকে চলে যেতে হবে।
Leave a Reply