শ্রাবন ধারায় এলো রাত্রী

শ্রাবন ধারায় এলো রাত্রী
জীবন পথের আমি যাত্রী
তব সুর সঙ্গীত ধ্রুবতারা
পথ প্রকাশিছে দিন রাত্রী

তব হৃদয়ের মেঘমালার পুঞ্জ হতে
সুর ঝঙ্কার প্রানে গুঞ্জে ওঠে
কত শত অনুরাগ মর্মে জাগে
কত ছবি আঁকে স্মৃতি পটে
তুমি কি আসিবে ফিরে আর
এই মম হৃদি কন্দরে
এসগো মম প্রান সখা
তব জয়গানে ভাসে ধাত্রী

এসো এসো এসো প্রাণসখা
মনপটে দাও মোরে দেখা
এসো অরুনোজ্জল, কুঞ্চিত কুন্তল
হৃদয় সচ্ছল মানসকবি
এসো এসো এসো প্রাণমত্ত রবি
তব জ্ঞানে গানে রবিময় হোক
ভাঙিল যে বেদন বাঁশী
ওগো রবি আলোকের যাত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *