মম অন্তরতল শুদ্ধ করে সুন্দর করো হে

মম অন্তরতল শুদ্ধ করে সুন্দর করো হে
পুণ্য দানে পূর্ণ করো, পূর্ণ করো হে
তব সুন্দর প্রেম সঙ্গীত ধ্বনি অন্তর মাঝারে
বাজে পূর্ণ তালে মন যে দোলে ভিতরে বাহিরে
তব সঙ্গীত সুধারসে, মম প্রাণরুপি তরী ভাসে
মম নৃত্যের তালে তালে ভাসে তব জয়গান ধ্বনি হে

এই যে প্রকৃতি তোমাতে জড়ায়ে চারিদিকে উদ্ভাসে
তাই দেখে ভেবে এ মন আমার নেচে ওঠে উচ্ছাসে
চারিদিকই সুর সঙ্গীতে বাঁধা চলিতেছে সবই তালে
চলিতেছে সবই সুত্রে বাঁধিয়া নেই কেহ অগছালে
হে পরা প্রকৃতি তব ঝুলি হতে কিছু কনা মোরে দাও হে
মম অন্তরতল শুদ্ধ করে সুন্দর করো হে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *