মন্মন্তর – একটি সরল তালিকা

এক বার চক্ষের পলক পড়লে এক নিমেষ হয়।
এমন ১৫ নিমেষে ১ কাষ্ঠা ।
৩০ কাষ্ঠা এ ১ কাল
৩০ কালে ১ ক্ষণ
১২ ক্ষণে ১ মুহূর্ত
৩০ মুহুর্তে ১ অহোরাত্রি / দিন
৩০ দিনে ১ মাস
১২ মাসে ১ বৎসর
১৭২৮০০০ বৎসর এ ১ সত্য যুগ
১২৯৬০০০ বৎসর এ ১ ত্রেতা যুগ
৮৬৪০০০ বৎসর এ ১ দ্বাপর যুগ
৪৩২০০০ বৎসর এ ১ কলি যুগ
এমনি ৪ টি যুগকে ১ মানব যুগ বলে
৪ টি মানব যুগে ১ দৈব বা মহা যুগ
৭১ টি মহা যুগে ১ মন্বন্তর।
১৪ মন্বন্তরে ১ কল্প  / ব্রহ্মার ১ দিন
৩০ কল্পে ব্রহ্মার ১ মাস
৩৬০ কল্পে ব্রহ্মার ১ বতসর
ব্রহ্মার ১০০ বৎসর ব্রহ্মার পরমায়ু । ব্রহ্মার ১০০ বৎসর গত হলে ব্রহ্মার লয় হয়। সেই সময় “প্রলয়” হয়। একে নৈমিত্তিক প্রলয় বলে। প্রলয় ৪ প্রকার। নৈমিত্তিক বা দৈনন্দিন প্রলয়, প্রাকৃতিক প্রলয়, আত্মান্তিক প্রলয় ও নিত্য প্রলয়। ব্রহ্মার লয় হওয়াকে “নৈমিত্তিক প্রলয়” বলে। অখিল ব্রহ্মান্ড প্রকৃতিতে লীন হওয়ার নাম “প্রাকৃতিক প্রলয়”। যোগীগণ জ্ঞানবলে দেহান্তে পরমেশ্বরের সাথে লীন হয়ে যান, তখন তাঁদের আর পুনর্জন্ম হয়েনা। একে আত্মান্তিক প্রলয় বলে। রোগ আদির দ্বারা প্রাণীগনের যে দৈনিক বিনাশ তাকে “নিত্য প্রলয়” বলে।
তারপর নতুন ব্রহ্মার বির্ভাব হয় ও তিনি পুনরায় সৃষ্টি কার্যে নিযুক্ত হন।
ব্রহ্মার পর এবার বিষ্ণুর কাল নির্ণয়। ব্রহ্মার ৫০ বত্সরকে ১ পারার্ধ বলে। এই ১ পারার্ধে অর্থাত ব্রহ্মার ৫০ বত্সরে মহা বিষ্ণুর ১ দিন হয়।
মানুষের ১ বত্সরে দেবতার ১ দিন হয়। দেবতার দিনকে “উত্তরায়ণ” বলে। দেবতার রাত্রিকে “দক্ষিনায়ন” বলে। মানুষের ১ মাসে প্রিত্তিলোকের ১ দিন। “কৃষ্ণপক্ষ” প্রিত্তিলোকের দিন, “শুক্লপক্ষ” পৃত্তিলোকের রাত্রি।
১৪ মন্বন্তরের নাম:
স্বাম্ভুব, স্বরচিস, উত্তম, তামস, রৈবত,চাক্ষুস,বৈবস্যত,সাবর্নি,দক্ষ সাবর্নি,ব্রহ্ম সাবর্নি,ধর্ম সাবর্নি,রুদ্র সাবর্নি,দেব সাবর্নি ও ইন্দ্র সাবর্নি।
ব্রহ্মার ১ মাসে ৩০ কল্প। এই ৩০ কল্পের নাম:
শ্বেত বরাহ,নীল লোহিত,বামদেব,গাথান্তর,রৌরব,প্রাণ,বৃহত,কন্দর্প,সব্য,ঈশান,ধ্যান,সারস্বত,উরান,গরুর,কুর্ম,নরসিংহ,সমাধি,আগ্নেয়,বিষ্ণুজা,বংশ,সম্বাংশা,ভবন,বৈকুন্ঠ,আর্চিস,বল্লিকল্প,রথান্তর
,বৈরাজ, গৌরী,মহেশ্বর এবং পিতৃকল্প। এর মধ্যে কুর্ম কল্প ব্রহ্মার পূর্নিমা ও পিতৃকল্প ব্রহ্মার অমাবস্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *