ওই মুণ্ডমালা গন্ডতলে তালে দোলে রে
ওই অট্টহাসি যাচ্ছে পশি প্রাণ মাঝারে
কি ভিষণ এই নাচন রে মা
দম দম দম তালে রে
আছে যত অসুর দৈত্য
দলে দলে মরে রে
তুই উঠলি হেসে, ওরা মরছে এসে
সব শেষে, ওরা মরছে এসে
ওরা মরছে এসে সব শেষে দলে দলে রে
ওই মুণ্ডমালা গন্ডতলে তালে দোলে রে
ওই অট্টহাসি যাচ্ছে পশি প্রাণ মাঝারে
রক্ষা রে মা, কররে ওমা
রক্ষা মোদের কররে ওমা আছে যত শত্রু দল
হেসে হেসে খড়গে পাশে দেখা ওদের বধের বল.
বধ কর মা, নেই যে ক্ষমা
বধ করে দে, না করে ক্ষমা, ওরা যত শত্রু দল
মানে না রে, ওরা তোরে, তোর যে আছে মহা বল.
ভরিয়ে রক্ত, যত্র তত্র, পান করে মা শান্তি পা
ওরে কালী, মোরা বলি, তুই শুধু বধ করে যা
ছাড়বিনা রে, মারবি ওরে
না ছেড়ে মা, মারবি ওরে, যে না মানে ধর্মাচার
নিজে হাতে, খর্গাঘাতে, মেরে ওরে কর উদ্ধার
তুই শুধু মা, ওরে শ্যামা,
ওরে শ্যামা, তুই শুধু মা, কররে মোদের রক্ষা রে
ওই মুণ্ডমালা গন্ডতলে তালে দোলে রে
ওই অট্টহাসি যাচ্ছে পশি প্রাণ মাঝারে
ওই আসছে রে, আসছে রে,
আসছে আসছে আসছে রে.
ওই আসছে ছুটে কেটে কুটে
বুকটা যে মোর কাঁপে রে
ঝনঝনাঝন, ওরে একিরে ভীষণ
ওরে, একিরে ভীষণ ঝনঝনাঝন শব্দ উঠে বাজে রে
ওই অট্টহাসি যাচ্ছে পশি প্রাণ মাঝারে
হে মহাকালী, সকলে বলি
ওরে সকলে বলি, হে মহাকালী, জয় জয় জয় হে
এবার খান্ত দিয়ে, শান্ত রে তুই, ওরে কালী হ মা রে
তুই কি রে মা, ওরে শ্যামা
ওরে শ্যামা, তুই কিরে মা, শান্ত হবি এমনিতে
বাবা কে যে, নামতে হবে, খান্ত তোরে করতে রে
ভোলে বাবা ওগো, তুমি জাগো
তুমি জাগো, বাবা ওগো, শান্ত কর শ্যামা রে
ওই মহা নৃত্য, দেখে চিত্ত, কেঁপে কেঁপে ওঠে রে.
থাম রে মা, থাম রে মা,
থাম রে থাম রে থাম রে তুই
তোর সেবায় পূজায় জগত সভায় সকলে মিলে ব্রতি হই
জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় জয় জয়
তোর চরণে ঠাই পেয়ে মা সবার যেন গতি হয়
এজনমে ও জনমে তোতেই যেন মতি রয়
জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় জয় জয়
জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় জয় জয়
জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় জয় জয়
দেবাশীষ ভট্টাচার্য্য-এর মাতৃসঙ্গীতের শক্তি পর্যায়ের গান
Leave a Reply