ভগবান শিবের প্রতি প্রার্থণাঃ

এই বিশ্বচরাচর জুড়ে যাঁর ব্যপ্তি, সমগ্র বিশ্বব্রম্ভান্ডই যাঁর অভ্যন্তরে বাপ্ত সেই ভগবান শিবকে প্রণাম। যাঁর আদি নেই, যিনি অন্তবিহীন, সেই আদিরও আদি, অনাদি ভগবান শিবকে আমার প্রণাম। যিনি কালেরও কাল, কাল যাঁর সামনে থেমে যায়, সময়কে যিনি জয় করেছেন সেই মহাকাল শিবকে প্রণাম করি। হে মহেশ্বর, আমাকে জ্ঞানদৃষ্টি দাও। আমাকে যোগী কর, আমাকে সাধকের সাধন শক্তি দাও। মানুষ রুপে জন্মগ্রহনের ফলে প্রাপ্ত স্বভাবগত সর্ব ক্রোধ, দ্বেষ, ঘৃনা ও লোভের বিনাশ কর হে দেব। হে দেবাদিদেব। যদিতোমার কৃপায় কিছুমাত্র জ্ঞান প্রাপ্ত হয়েই আমার অন্তরে দম্ভ জেগে ওঠে, তাকে তুমি প্রশমিত কর আপন মহিমায়। হে মহেশ্বর, তোমাকে শ্রদ্ধাঞ্জলী, তোমাকে প্রণাম জানানোর মত ভাষা আমার জানা নেই। যিনি নিজেই শব্দের অতীত, তাঁকে শব্দের মাধ্যমে কিভাবে বর্ননা করব? তবুও অন্তরের একান্ত কামনাকিরনের আলোকে তোমায় প্রণাম জানাই মহাদেব। আমার যেন একটিই কামনা থাকে প্রভু। শুধু তোমার কৃয়া লাভের। হে দেব, আমি তোমার চরণে মাথা রেখে কাঁদতে চাই। কেঁদে কেঁদে চোখের জলে ধুইয়ে দিতে চাই তোমার চরণ যুগল। যে পদযুগল ধৌত করেন স্বয়ং মা পার্বতী। হে মহাদেব, তোমার চরণে স্থান দাও প্রভু। ধন্য কর এ জীবন। আর জন্মাতে চাই নয়া। চাই তোমার কাছে স্থান পেতে। মুক্তি দাও প্রভু। শান্তি দাও। পরম শান্তি দাও। কালের স্রোত থেকে বের করে মহাকালের চরণে স্থান দিয়ে মুক্ত কর হে দেব। মুক্তি দাও প্রভু। শান্তি দাও। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *