আনি মানি জানিনা,
money ছাড়া মানি না।
টাকা চাই শুধু টাকা
টাকা ছাড়া কথা নাই
শব্দটা ভারি ভাল
টাকা চড়ে উড়ে যাই
টাকা দেয় ফুর্তি
টাকা দেয় সব সুখ
টাকাই বদলে দেয়
গৃহীর গোমরা মুখ
গল্প বা কবিতা
সুর অথবা গান
টাকা যদি থাকে হাতে
“Success” পেয়ে যান
তাই আর সব ছেড়ে
টাকা টাকা করে যাই
টাকা দিয়ে কিনে যদি
সব সুখ পেয়ে যাই।
……
আজকাল টাকা দিয়ে
প্রতিভা বিক্রি হয়
প্রতিভা কি কোনদিন
টাকা দিয়ে কেনা যায়?
কারোর টাকার লোভে
কোনো প্রেম বলি হয়
সে টাকার বিনিময়
সে প্রেম কি ফিরে পায়?
ছেলেটা বিদেশ গেছে
ছেড়ে দিয়ে ঘরবার
শেষ দিনও দেখাটুকু
পেলনা কো মা তার
মা বাবা দুজনেই
সকালে অফিসে যায়
ছেলেটা আয়ার হাতে
একাকি “মানুষ” হয়।
টাকা দিয়ে সবকিছু
কিনে যদি নেওয়া যায়
তবে কেন ভালোবাসা
আজকাল মেলা দায়?
contract success
হবে তো সে চিন্তায়
Ac ওলা গাড়িতেও
বড়বাবু ঘেমে যায়
তাই দেখে ফুটপাতে
বসা দুই ভিখারি
ব্যঙ্গ হাস্যতে
লুটোপুটি খেয়ে যায়
টাকা আজ সেই প্রেম
যা সবাই পেতে চায়
তার প্রেম পাওয়া হলে
জীবন ধন্য হয়।
তবুওতো
তবুওতো এই আমি চাই আজ শুনতে
প্রেম, প্রীতি ভালোবাসা পারে কি কিনতে?
মাইয়ের আশীর্বাদ, স্নেহ, আর মমতা
কিনে নেবে টাকা দিয়ে আছে কি ক্ষমতা
তবুও তাকেই পেতে কেন আজ খুন হয়
সে টাকারই লোভে কেন মা বাবাও পর হয়?
চাইনা তা
চাইনা তা যা পারে ভালোবাসা ভোলাতে
দোষীটাকে ছেড়ে দিয়ে সৎ টাকে ঝোলাতে
যেটুকু প্রয়োজন পেটটুকু চালাতে
আরো লোভে চাইনাকো দেশটাকে জ্বালাতে।
একদিন চলে যাবে
এ শরীরও থাকবেনা
এত পাপ করে গেলে
নরকও যে রাখবেনা।
তাই আজ টাকা ছেড়ে প্রেমেরই গান গাই
ভালোবাসা দিয়ে শুধু ভালোবাসা পেতে চাই।
আনি মানি জানিনা,
money কে যে মানি না।
Leave a Reply