জয় মা দুর্গা জগজ্জননী
জয় মা কালিকা বিপদতারিণী
জয় মা আদ্যা অসুরদলনী চন্ডিকে
শুম্ভ নিশুম্ভ মথনী
মহিষাসুরমর্দিনী
মধকৈটভ অসুরদলনী চন্ডিকে
চন্ডিকে মা চন্ডিকে (২)
চন্ডিকে চন্ডিকে
চারিদিক ভরে অসুরের দল হায়
শঙ্কাতে বুক মোদের ভরে যায় (২)
অসুর বিনাশে শত প্রহরন
শত হাতে তুলে ধররে মা
রনহুঙ্কারে রক্তলোচনে
অসুর দলন কররে মা, চন্ডিকে।
ঝন ঝন প্রহরন বাজে
ডং ডং ডং ডঙ্কা বাজে
দম দম মৃদঙ্গ বাজে চন্ডিকে
রনরঙ্গিনী রুদ্র সাজে
অট্টহাস্য গগনমাঝে
চারিদিকে মহা শঙ্খ বাজে, চন্ডিকে
চন্ডিকে মা চন্ডিকে (২)
চন্ডিকে চন্ডিকে
আসুরি শক্তি যদি কভু বেড়ে যায়
আবির্ভুতা হও মাগো সেথায় (২)
খরগাঘাতে শুলের ফলাতে
ধ্বংস কর আসুরি শক্তি
মন্দগনের বিনাশ করে
উভয়েকে মাগো দাও মা মুক্তি, চন্ডিকে
Leave a Reply