সাহিত্য সৃষ্টির সদিচ্ছায় কাগজ কলম নিয়ে বসে
যখন কোন এক শব্দসন্ধিক্ষণে
কিসের চয়নে সফল হবে তার দোলাচলে
থেমে যায় কলমের বেগ।
ঠিক তখনই চোখ বুজে স্মরণ করি
তোমার কথা, কি অদ্ভুত এক শক্তিবলে
যে শব্দচয়নে সহায়তা পাই,
মন মধ্যে তুমি জেগে ওঠো
মোর হৃদয় জুড়ে,
তুমি রবীন্দ্রনাথ।
তুমি বিশ্বকবি,
তুমি কি শুধুই বিশ্বকবি?
তবে কেন তোমার গানের কথায় পাই
জীবনের প্রতিচ্ছবি?
কেন তোমার গানের সুরে
হৃদয় সমুদ্রে ঢেউ ওঠে?
তুমি কি শুধুই বিশ্বকবি?
না, আমার চোখে তুমি
বিশ্বসঙ্গীতকার, বিশ্বসুরকার,
হে মহামানব
তুমি বিশ্বসাহিত্যকার।
কোটি প্রণামও কম পরে তোমার সঞ্চয়ের শ্রদ্ধা জানাতে।
তাই এস, তুমি থাক আমার হৃদয় জুড়ে।
পুণ্য হোক আমার হৃদয় তোমার শুভ উপসস্থিতিতে।
হে সরস্বতীর বরপুত্র,
এসো গো, হে রবীন্দ্রনাথ।
Leave a Reply