ও মা কালী কোথায় গেলি
দেবাশীষ ভট্টাচার্য্য
ও মা কালী কোথায় গেলি আমার জীবন ছারি?
ও রে শ্যামা মারে দেখনা মোরে
কেমনে আমি তোর চরণে মাথা ঠুকে মরি
মারে
মাথা ঠুকে মরি
ও মা কালী কোথায় গেলি আমার জীবন ছারি?
জানি মা তুই রেগে আছিস,
অবাধ্য এই আমার পরে
তোর কথাটা না শুনে মা
করেছি কাজ লোভে পরে
কিন্তু
ভুল যে আমি বুঝে গেছি মা
ভুল যে আমি বুঝে গেছি মা
কষ্ট যে তাই পাচ্ছি মনে
এবার গোসা ছেড়ে ওগো মারে
নে না মোরে বুকে টেনে
ও মা
নে না মোরে বুকে টেনে
তবু যদি নাই নিস মা
যদি তবু না দিস ক্ষমা
তবে নিজে হাতে খর্গাঘাতে
দেনা মারে মুক্ত করি
ওরে দেনা মোরে মুক্ত করি
ও মা কালী কোথায় গেলি আমার জীবন ছারি?
Leave a Reply