আয়রে মা তুই নেচে নেচে দেখা রে তোর রঙ্গ
আহ্বানে তোঁর বাজছে যে ঢোল বাজছে যে মৃদঙ্গ
মোর দুর্গা মোর দুর্গা মোর দুর্গা মোর দুর্গা

মোদের দারুণ দুঃখের দিনে দে মা রে তুঁই সঙ্গ
দুর্গতিরই বিনাশ করে বাজা জয়ের শঙখ
কাশফুলে আর আলোর মালায় সেজেছে আজ বঙ্গ
তোর আগমনে মারে ভয় হয়েছে ভঙ্গ।

আকাশ মাঝে অট্টহাস্যে কাপিয়ে দে মা মোদের বুক
আবার পরম শান্তি দিয়ে দে মা মোদের চরম সুখ

আগমনে তোর সকল দুঃখের আজকে মারে বিনাশ হোক
চরম শান্তি দিয়ে মা রে ভুলিয়ে দে মা সকল শোক
চরম শান্তি দিয়ে মা রে ভুলিয়ে দে মা সকল শোক
চরম শান্তি দিয়ে মা রে ভুলিয়ে দে মা সকল শোক
মোর দুর্গা মোর দুর্গা মোর দুর্গা মোর দুর্গা
মোর দুর্গা মোর দুর্গা মোর দুর্গা মোর দুর্গা
অসুর দিগের থাবার থেকে রক্ষা পেতে মারে
অস্ত্র দে মা রে অস্ত্র দে,
মায়ার বাঁধন ছিন্ন করে,সুখ সাগরে ভাসার তরে
মুক্তি দে মা তুঁই মুক্তি দে।
দুর্জনকে জয় করার,সকল পাপের বিনাশ করার
শক্তি দে মা তুঁই শক্তি দে,
তোঁর চরণে ঠাঁই দিয়ে মা তোর কোলেতে টেনে নিয়ে মা শান্তি দে,চরম শান্তি দে।
আর্তজনের আর্তিতে সারা দিয়ে ক্ষুধা জুগিতে
অন্ন দে,মোদের অন্ন দে।

Leave a Reply