আমি মালা হয়ে থাকতে যে চাই মায়ের গলায় ঝুলে
ওই জয় মা কালী আছে লেখা মালার সকল ফুলে
পঞ্চদল জবা সম পঞ্চভুতি দেহ
পেতে চাই আমি মারে তোর যে পরম স্নেহ
তোর কৃপা পাত্র হয় জীবন কাটাতে চাই
আমি তোমার স্নেহ সন্তান হয় তোমাতে মিশতে চাই
কৃপা করো শ্যামা মাগো সেই সাধ যেন পুরে
ভালবাসি বলো মাগো তোমার ওই স্নেহ সুরে
তবেই জীবন ধন্য হবে রেখো তব কোলে তুলে
আমি মালা হয়ে থাকতে যে চাই তোমার গলায় ঝুলে
শান্তিরুপিনি তুই যে রে মা শান্তির প্রতি মূর্তি
তোর চরণে ঠাই পেলে মা হবে যে জীবন পূর্তি
কে বলে মা ভয়ঙ্করী তুই যে এত ভীষণ
এই জগতই তোর রূপ রে আমরা যে তোর ভূষণ
শক্তি রূপেতে পুজেছি যে তোরে মাতৃ রূপেও পুজি
তোর মাঝেতে শক্তি খুঁজি রে আবার মাকেও খুঁজি
কি রূপ যে মা মানিয়েছে তোর লাল ওই জবা ফুলে
আমি মালা হয়ে থাকতে যে চাই তোমার গলায় ঝুলে
ওই জয় মা কালী আছে লেখা মালার সকল ফুলে
আমি মালা হয়ে থাকতে যে চাই তোমার গলায় ঝুলে
দেবাশীষ ভট্টাচার্য্য-এর মাতৃসঙ্গীতের ভক্তি পর্যায়ের গান
Leave a Reply